শব্দকল্প অভিধান / জ / জমে যাওয়া

জমে যাওয়া

ক্রিয়া

  1. ঠাণ্ডার কারণে কুঞ্চিত হওয়া “অত্যধিক ঠাণ্ডার কারণে আমার হাত পা জমে গেছে”
  2. অনুষ্ঠান ইত্যাদির কাজ আনন্দপূর্বক এবং সুষ্ঠু ভাবে শেষ হওয়া “কালকের সঙ্গীতানুষ্ঠান খুব জমেছিল”
  3. একস্থানে স্থির হয়ে থাকা “তোমার বাবা কোথায় গিয়ে জমে গেল”
  4. এক পদার্থের অন্য পদার্থের উপর দৃঢ়তাপূর্বক বসে যাওয়া “ছাদের সিঁড়িতে শ্যাওলা জমে গেছে”
  5. কোনও জায়গায় একত্রিত হওয়া “সমস্ত বাচ্চারা মাঠএ একত্রিত হচ্ছে”
  6. কাজের ভালোভাবে চলার যোগ্য হওয়া “তার ব্যবসা জমে গেছে”
  7. চুক্তি ইত্যাদি নিশ্চিত হয়ে যাওয়া বা পাকা কথা হয়ে যাওয়া “নতুন বাড়ির চুক্তি কাল ঠিক হয়ে গেছে”
  8. হাত দিয়ে কাজ করবার পুরো অভ্যাস হওয়া “আমার হাতটা এই কাজে জমে গেছে”
  9. জমে যাওয়া “কৌটোতে চিনি জমে গেছে”
  10. টান লাগা, ব্যথা প্রভৃতিক কারণে অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াতে না পারা “শীতকালে আমার হাত-পা জমে যায়”
  11. দৃঢ়তাপূর্বক বা স্থির ভাবে কোনো কাজ করা “শুরু থেকেই ব্যাটসম্যান জমে গেছে”

সমার্থক শব্দ

কুঞ্চিত হওয়াএকত্রিত হওয়াজমা হওয়াজমে ওঠাপাকা হওয়াঠিক হয়ে যাওয়ানিশ্চিত হওয়াজমা